1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গঠনে নাজিরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৯

মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখা এবং নাজিরপুরবাসীকে সুস্থ বিনোদন উপহার দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ধানদী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে নাজিরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ইং-এর জমজমাট ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ। তিনি বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন আপেল মাহমুদ ফিরোজসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত ব্যক্তিরা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে নাজিরপুরের যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৮:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গঠনে নাজিরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৮:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬