1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। নিয়মিত মৌসুমে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি। তবে মেসির ব্যক্তিগত অর্জনের দিনে জয় পায়নি তার দল ইন্টার মায়ামি।

নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে রোববার ভোরে শার্লট এফসির মুখোমুখি হয় মায়ামি। নিজেদের মাঠে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে তারা। ম্যাচে গোলের দেখা না পেলেও ২৬ গোল নিয়ে মৌসুম শেষ করায় গোল্ডেন বুট নিশ্চিত হয় মেসির। দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল করেছেন এফসি ডালাসের পেতার মুসা। ন্যাশভিলের স্যাম সারিজ ২১ এবং ভ্যাঙ্কুভারের ব্রায়ান হোয়াইট ২০ গোল নিয়ে পরের অবস্থানে।

গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবার গোলসংখ্যা কমলেও আক্রমণভাগে তার আধিপত্য ছিল স্পষ্ট। ২৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭ গোল। সব মিলিয়ে ৪৩ গোলে অবদান রেখেছেন তিনি, যা লিগের সর্বোচ্চ। মায়ামির নিয়মিত মৌসুমে করা রেকর্ড ৮০ গোলের প্রায় এক-তৃতীয়াংশ এসেছে মেসির পা থেকে।

গোল করার সুযোগ তৈরি ও লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রেও সবার ওপরে ছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। পুরো মৌসুমে ১৮৩টি শট নিয়েছেন তিনি, যার মধ্যে ৭৬টি ছিল লক্ষ্যে। দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়দের চেয়ে দুই বিভাগেই বেশ এগিয়ে মেসি। আগস্টে মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন তিনি।

এ মৌসুমে ২৬ গোলের মধ্যে পেনাল্টি থেকে এসেছে মাত্র একটি। অর্থাৎ পেনাল্টি ছাড়া ২৫ গোল করেছেন মেসি, যা এমএলএসের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে ২৮টি পেনাল্টিবিহীন গোল করে এই তালিকার শীর্ষেও রয়েছেন তিনি।

শেষ তিন মৌসুমে মেসির গোলসংখ্যা ৭৫। একই সময়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ১২৭টি, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা এভান্ডারের চেয়ে ২৯টি বেশি অবদান রয়েছে তার। টানা দুই মৌসুমে অন্তত ৪০ গোলে অবদান রাখার কীর্তিও গড়েছেন প্রথম খেলোয়াড় হিসেবে।

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি মেসির সামনে এখন দলীয় শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় হয়ে প্লে-অফে উঠেছে ইন্টার মায়ামি। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ সপ্তম বাছাই কলম্বাস ক্রু। পাশাপাশি টানা তৃতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি হওয়ার দৌড়েও রয়েছেন মেসি। গোল্ডেন বুট জয় তার সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২৯:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি

আপডেট সময় : ০৮:২৯:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬