1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নির্ধারিত স্থানে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল সরকার, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামি।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, রাজনৈতিক আদর্শ ও জাতীয় ঐক্যের ভূমিকার কথা স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০৪:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৯:০৪:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬