ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে ধর্মপাশা উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি ও জুলফিকার আলী ভুট্টো। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কামাল ও সদস্য মজিবুর রহমান মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম সজীবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে পারস্পরিক সহযোগিতা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
সার্বিকভাবে দিবসটির আয়োজনের মধ্য দিয়ে ধর্মপাশায় সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

























