1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার

আবু সাঈম,জবি প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের জব ফেয়ার। 

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। আয়োজনে শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা জানানো হয়েছে।

আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের জন্য চাকরির আবেদন, ইন্টার্নশিপ, Academic Industry, Collaboration এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। 

জব ফেয়ার আয়োজনের উদ্যোগ সম্পর্কে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকটসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করতে হয়। এসব সীমাবদ্ধতার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টিও আমাদের ভাবিয়েছে। তাদের ক্যারিয়ারের কথা বিবেচনা করেই বৃহৎ পরিসরে একটি জব ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল।

তিনি আরও বলেন, “আমরা সবসময় জবিয়ানদের বিভিন্ন সংকটে পাশে থাকার চেষ্টা করেছি এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এমন একটি উদ্যোগ গ্রহণ করায় মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানাই। আশা করি, এ জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, “ক্যাম্পাস থেকেই চাকরির জন্য আবেদন করে কর্মসংস্থানের সুযোগ পাওয়া অনেক জবিয়ানের দীর্ঘদিনের স্বপ্ন। সেই চিন্তা থেকেই ছাত্র অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতারা আলোচনা করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপাচার্য স্যার দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় সকল জবিয়ানের পক্ষ থেকে তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং চাকরির বাজারের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যেই এ জব ফেয়ারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যাশা করা হয়, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ লাভে সহায়তা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২১:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার

আপডেট সময় : ১১:২১:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬