1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভ্রাম্যমাণ চালকল, নিহত ১, আহত ১

মোহাম্মদ আল আমিন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৮

শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালোইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সহকারী সুজন মিয়া (১৮)।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন আলম উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা গ্রামের উদর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসাইন আলম দীর্ঘদিন ধরে শ্যালোইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকলের ব্যবসা করে আসছিলেন। রোববার সকালে তিনি চালকলটি নিয়ে বাড়ি থেকে সন্ধ্যাকুড়া এলাকার উদ্দেশে রওনা হন। পথে রাংটিয়া এলাকায় পৌঁছালে চালকলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক হোসাইন আলম ও তাঁর সহকারী সুজন মিয়া গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। আহত সুজন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভ্রাম্যমাণ চালকল, নিহত ১, আহত ১

আপডেট সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬