1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান

মো: আল-মাহফুজ শাওন, খুলনা
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

শান্তির নগরীতে অপরাধের বিস্তার নিয়ে উদ্বেগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী।

খুলনা নগরীর পিটিআই ও টুটপাড়া সেন্ট্রাল রোডের মাঝামাঝি এলাকায় জাহিদ ইলেকট্রিক দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একসময় শান্তির নগরী হিসেবে পরিচিত খুলনায় সাম্প্রতিক সময়ে খুন, ছিনতাই, মাদক, চুরি ও চাঁদাবাজির মতো অপরাধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ী মহলে নতুন করে আতঙ্ক তৈরি করছে।

নগরবাসীর প্রশ্ন—খুলনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী থেকে চাকরিজীবী—কেউ কি নিরাপদে চলাফেরা করতে পারছেন? দিনের বেলায় বাইরে কিংবা রাতের বেলায় নিজ বাড়িতে, সবখানেই যেন নিরাপত্তাহীনতার শঙ্কা।

অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ চান নগরবাসী। শুধু আশ্বাস নয়, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

খুলনাবাসীর প্রত্যাশা, আবারও ফিরে আসুক নিরাপদ ও শান্তির নগরীর পরিবেশ।

জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৮:১৩ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান

আপডেট সময় : ০২:৫৮:১৩ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬