1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব এশিয়া কাপ: ২০৫ রানের বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

যুব এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে। অবশ্য দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ছন্দে ফেরে বাংলাদেশ যুবারা। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

এই জয়ের মাধ্যমে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আফগানিস্তানের। ২ পয়েন্ট নিয়ে তিনে থেকে এশিয়া কাপ শেষে হয়েছে লঙ্কানদের। আর চারে অবস্থান মালয়েশিয়ার।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি টাইগারদের। পড়তে থাকে একের পর এক উইকেট। উইকেট পতনের ধারা অব্যাহত থাকলেও একাই খেলে যান আহসান আল মুমিন। শুধু শতক করেই থেমে যাননি তিনি। ব্যক্তিগত ইনিংসটা দেড়শ ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ১৫২ রানে অপরাজিত থাকেন মুমিন। ১৩৩ বলে খেলা তার ইনিংসটি ১০টি চার ও ৬টি ছয়ে সাজানো।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে রবিউল হাসান অনিকের ব্যাট থেকে। এছাড়া আব্দুল্লাহ আল মুহি ২২, আল রাফি ২১, ফরিদ হাসান ১৭ ও ফাহান সাদিক ১৬ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

বড় স্কোর তাড়া করতে নেমে সুবিধা করতে পারেননি মালয়েশিয়ার ব্যাটাররা। তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে নাস্তানাবুদ হয়ে যায় মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মাত্র ৯৮ রানে থামে তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেনসাতনাকুমারান। ২০ রান আসে ফিরাস তাকিউদ্দিনের ব্যাট থেকে। বাকিরা দশের কোটাও স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তামিম। একাই নিয়েছেন ৭টি উইকেট। আর দুটি উইকেট নেন রিজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৫:০১ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

যুব এশিয়া কাপ: ২০৫ রানের বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৩৫:০১ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬