1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮

মোঃ বাদল শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৭টি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, রাতের দিকে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজের গেট ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মঙ্গলবার সকালে পুলিশ মিডিয়া গ্রুপে জানান, সোমবার রাতে নাশকতা সৃষ্টির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭টি মোটরসাইকেল জব্দ ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে ৬টি ককটেল নিক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২২:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮

আপডেট সময় : ০৭:২২:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬