1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে দৌলতপুর উপজেলা সদরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় “ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালেহউদ্দিন সেলিম ও সদস্য সচিব আব্দুস ছালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিট, সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেনসহ থানা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ছাত্রলীগের কোনো ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দৌলতপুরের মাটিতে বরদাশত করা হবে না। বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণ বিএনপির সাথে আছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপি ও অঙ্গসংগঠন সদা প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২৪:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

দৌলতপুরে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:২৪:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬