1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় নদীর বুকে অবৈধ সৌঁতিজাল, অভিযান চালিয়ে ধ্বংস করল প্রশাসন

ফয়সাল আহমেদ, সিংড়া উপজেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকার আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নদীতে স্থাপিত ছয়টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধভাবে সৌঁতিজাল স্থাপনের ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদ-নদীর স্বাভাবিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীতে অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম স্থাপন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩০:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সিংড়ায় নদীর বুকে অবৈধ সৌঁতিজাল, অভিযান চালিয়ে ধ্বংস করল প্রশাসন

আপডেট সময় : ১২:৩০:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬