1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ জেলায় ককটেল, বাস-ট্রেনে আগুন, চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস ও যানবাহনে আগুন, সড়ক অবরোধ, সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচিকে কেন্দ্র করে গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। জড়িত সন্দেহে দেড় শতাধিক কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ৬ জেলার ২৮টি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে নাশকতা করছেন তাঁর দলের নেতাকর্মী ও সমর্থকরা।
নাশকতা ঠেকাতে পুলিশকে বাড়তি সতর্কতা ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সমকালের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী অন্তত ২৮টি জেলায় সড়ক অবরোধ, মিছিল, যানবাহনে আগুন দেওয়া, ককটেলের বিস্ফোরণ ঘটানো, প্রতিষ্ঠানে তালাসহ নানা তৎপরতা চালানো হয়েছে। জেলাগুলো হলো– ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, পঞ্চগড়, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা এখানে তুলে ধরা হলো।ঢাকায় ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১০টি উদ্ধার
রাজধানীর ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মালিবাগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ধানমন্ডির দুটি স্থান এবং উত্তর শাহজাহানপুর থেকে মোট ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
গতকাল দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। ককটেলের সঙ্গে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা একটি চিরকুটও পাওয়া যায়। দুপুর ১২টার দিকে ধানমন্ডির সিটি কলেজের পাশ থেকে আরও দুটি ককটেল উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে ককটেল রেখে দুই ব্যক্তি পালিয়ে যান। পুলিশের তৎপরতার কারণে সেগুলোর বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। চিরকুটের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

দুপুর সোয়া ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির চালক মো. সোহেল আহত হন। বিস্ফোরণে গাড়ির কাচ ভেঙে তাঁর শরীরে কাচ ও স্প্লিন্টারের আঘাত লাগে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একই সময়ে কলাভবনের পাশেও একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হননি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে আসা এক ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

এর আগে সোমবার রাত ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরণে আদর আলী নামে এক কিশোর আহত হয়। তার পিঠ, বাঁ হাত ও বাঁ পায়ের বুড়ো আঙুলে স্প্লিন্টারের আঘাত লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে গতকাল দুপুরে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় এলাকায় একটি পরিত্যক্ত বস্তা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
এদিকে রাতে আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। গতকাল রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক, রাত ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড এবং কাছাকাছি সময়ে শিল্পাঞ্চলের এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীতে বাসে আগুন, গ্রেপ্তার ৩৩
সোমবার রাত পৌনে ১টার দিকে মিরপুর-১৩ নম্বরে স্টাফ কলেজের বিপরীতে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আশপাশের দোকানিরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দারুস সালাম থেকে নাফিউল ওরফে সময় ও শুভ চৌধুরী নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নাফিউল নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। কেউ কেউ টাকার বিনিময়ে এসব কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, আহত ১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। মিছিল নিয়ে পাটগাতী বাজারে যাওয়ার পথে যুবদলের কার্যালয়ের বাইরের কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করা হয়। পরে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
এদিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, বিসিক ব্রিজ, সোনাকুড়, এলজিইডি মোড় ও বেদগ্রাম এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাশিয়ানীর কালনা মধুমতি সেতুর টোল প্লাজা এবং পোনা ও মাজড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কেও অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে।

সোমবার রাতে কাশিয়ানীর গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ এবং মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন সরকারি স্থাপনার দেয়াল ও ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। টুঙ্গিপাড়া উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, সোমবার রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে।

ফরিদপুরে বাসে আগুন, নেভাতে গিয়ে চালকের মৃত্যু
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সোমবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়া হয়। আগুন নেভানোর সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে বাসচালকের মৃত্যু হয়। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা ছিলেন। ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর পথে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাসটি চালাতেন তিনি।

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন
রাজশাহীর তানোরে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।

গতকাল ভোরে তানোরের কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে কার্যালয়ের আসবাব পুড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরগুনায় ৫০ প্রতিষ্ঠানে তালা
বরগুনায় সোমবার রাতে একাধিক সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বরগুনা সরকারি জিলা স্কুল, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বেতাগী উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, বেতাগী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া হয়। একই ঘটনা বামনা, পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলাতেও ঘটেছে। জেলায় অন্তত ৫০টি সরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার খবর পাওয়া গেছে।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া ও নাশকতার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।
এদিকে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় সোমবার গভীর রাতে আগুন দেওয়া হয়। তবে ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিভিন্ন জেলায় ট্রেন ও বাসে আগুন
সোমবার রাতে ও গতকাল দেশের বিভিন্ন জেলায় আরও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খুলনা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনাও ঘটে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের পাশাপাশি দাঁড় করানো দুটি বাসে রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাস দুটির ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে কয়েলের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে। সাভারের গেন্ডা এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুনের পাশাপাশি অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশে একটি ব্যাগে অন্তত তিনটি হাতবোমা থাকার কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের দুটি স্থানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বিআরটিসির একটি বাসেও আগুন দেওয়া হয়।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী দিগন্ত পরিবহনের একটি বাসে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় সোমবার রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটেও হাতবোমা ছোড়া হয়। দুই ঘটনায় কেউ হতাহত হননি।

কক্সবাজারে সোমবার রাতে শহরসহ জেলার সাতটি স্থানে ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
ঢাকার ধামরাইয়ে পাঁচ দিনের ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার রাত ১টার দিকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিভিন্ন জেলায় গ্রেপ্তার
নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় পুলিশ অভিযান চালিয়ে আরও অনেককে গ্রেপ্তার করেছে। কুমিল্লায় সোমবার রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জে রেললাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জে মিনিবাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বরগুনার পাথরঘাটা, খুলনার ডুমুরিয়া, কুয়াকাটা, পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের আনোয়ারাসহ বিভিন্ন এলাকায় সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া, সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিলের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

নজরদারি বাড়ানোর নির্দেশ আইজিপির
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। গতকাল পুলিশ সদরদপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানান, বৈঠকে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পুলিশপ্রধান। টহল, তল্লাশি ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তবে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩২:০৯ পূর্বাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

২৮ জেলায় ককটেল, বাস-ট্রেনে আগুন, চালকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩২:০৯ পূর্বাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬