1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাঠে সক্রিয় যৌথ বাহিনী

মোঃ বাদল শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার সকাল থেকেই পুলিশ, আনসার, এপিবিএন ও বিজিবির সদস্যদের জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সক্রিয় অবস্থানে দেখা গেছে। শহরের অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

এ পর্যন্ত জেলার কোথাও নতুন করে সহিংসতা বা নাশকতার কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বরের সহিংসতার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনায় সদর থানা পুলিশ দুজনকে আটক করেছে। মঙ্গলবার এখন পর্যন্ত নতুন করে কোনো সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করছেন। পাশাপাশি নবনিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সচেতন মহলের প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্য কিংবা প্রতিহিংসার কারণে যেন কোনোভাবেই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। এ জেলার মানুষ শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে বসবাস করতে চায়।

আমরা কেউ অশান্তি চাই না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে সহিংসতা সৃষ্টি করা কারও কাম্য হতে পারে না। দল-মত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসুন, সবাই মিলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাঠে সক্রিয় যৌথ বাহিনী

আপডেট সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬