1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের বাজারে বাড়ছে বাংলাদেশি পাটপণ্যের চাহিদা, রপ্তানিতে বড় সম্ভাবনা

অনলাইন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

তুরস্কের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে ৭১ দশমিক ৪২ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

একই সময়ে তুরস্কে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি দাঁড়িয়েছে ২৯২ দশমিক ১৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মোট রপ্তানি বেড়েছে ৮২ দশমিক ৬৯ শতাংশ।

পাটপণ্যের বাজারেও ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে তুরস্কে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১৬১ দশমিক ৬ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ১৪৪ দশমিক ৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশনস (ডব্লিউআইটিএস) ও জাতিসংঘের কমট্রেডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তুরস্কের পাটের একক সুতা আমদানির প্রায় পুরো অংশই এসেছে বাংলাদেশ থেকে। দেশটির মোট ১১ কোটি ৭৩৪ লাখ ডলারের আমদানির মধ্যে বাংলাদেশ সরবরাহ করেছে প্রায় ১১ কোটি ৭২ লাখ ডলারের পণ্য। পাটের বস্তা ও ব্যাগের বাজারেও বাংলাদেশের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে।

আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের পরিচিতি বাড়াতে সম্প্রতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে। সম্মেলনের গ্রিন জোনে জুট প্যাভিলিয়নে ব্যাগ, জুতা, ব্লেজার, গৃহসজ্জার সামগ্রী ও হস্তশিল্পসহ ১২৯ ধরনের পাটপণ্য প্রদর্শন করা হয়। প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে এসব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিদের মধ্যকার বৈঠকেও পাটপণ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাটকে পরিবেশবান্ধব ও পচনশীল বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

এফবিসিসিআইর সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদের মতে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও পরিকল্পনা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তাঁর মতে, তুরস্কের বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত ও আধুনিক পণ্য উৎপাদন এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করা গেলে রপ্তানি কয়েকগুণ বাড়ানোর সুযোগ রয়েছে।

সব মিলিয়ে তুরস্কের বাজারে বাংলাদেশের পাটশিল্পের সম্ভাবনা শুধু কাঁচামাল ও পাটের সুতায় সীমাবদ্ধ নয়; বরং ফ্যাশন, আসবাব ও গৃহসজ্জার মতো মূল্য সংযোজিত পণ্যেও বিস্তৃত হচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে পণ্যের বৈচিত্র্য, মান নিয়ন্ত্রণ, আধুনিক নকশা এবং বাজারভিত্তিক উৎপাদনে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৩:২৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

তুরস্কের বাজারে বাড়ছে বাংলাদেশি পাটপণ্যের চাহিদা, রপ্তানিতে বড় সম্ভাবনা

আপডেট সময় : ০৪:৩৩:২৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬