1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আড়াই বছরে ২৪ হাজারের বেশি তালাক, প্রতিদিন ভাঙছে ২৭টি সংসার

অনলাইন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

বাল্যবিয়ে, মাদকাসক্তি, পরকীয়া, যৌতুকের নির্যাতন ও পারিবারিক কলহে বাড়ছে বিবাহবিচ্ছেদ। সবচেয়ে বেশি বিচ্ছেদের আবেদন আসছে নারীদের পক্ষ থেকে।

সংসার গড়ার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল নতুন জীবন। কিন্তু সেই স্বপ্নের ইতি ঘটছে অল্প সময়ের ব্যবধানেই। কোথাও স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন, কোথাও মাদকাসক্তি, জুয়া ও পরকীয়া, আবার কোথাও যৌতুকের দাবিতে নির্যাতন ভেঙে দিচ্ছে দাম্পত্য সম্পর্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিণত বয়সে বিয়ে, পারস্পরিক অবিশ্বাস এবং মোবাইল ফোন ব্যবহার নিয়ে সন্দেহ। এসব কারণে বগুড়ায় উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদ।

জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত আড়াই বছরে বগুড়ায় ২৪ হাজার ৩১৯টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। এ সময়ে জেলায় বিয়ে নিবন্ধিত হয়েছে ৫৫ হাজার ৭৩৯টি। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ২৭টি দম্পতির সংসার ভেঙেছে।

বিবাহবিচ্ছেদের পরিসংখ্যানে নারীদের পক্ষ থেকে আবেদনের সংখ্যা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে পুরুষদের পক্ষ থেকে ৪ হাজার ৮২৯টি, নারীদের পক্ষ থেকে ৮ হাজার ৬৪১টি এবং উভয় পক্ষের সম্মতিতে আপসের মাধ্যমে ১০ হাজার ৪০৫টি তালাক হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের জুন পর্যন্ত চলতি বছরের হিসাবে তালাকের সংখ্যা ছিল ৪৪৪টি।

সংশ্লিষ্টদের মতে, বাল্যবিয়ে ও অপরিণত বয়সে সংসার শুরু করা বিচ্ছেদের অন্যতম কারণ। বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সি দম্পতিদের মধ্যে এ প্রবণতা বেশি। অল্প বয়সে বিয়ের ফলে সংসারের দায়িত্ব, পারস্পরিক বোঝাপড়া ও পারিবারিক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় মতবিরোধ। এর সঙ্গে স্বামীর মাদকাসক্তি, জুয়া, পরকীয়া এবং যৌতুকের জন্য নির্যাতন যুক্ত হলে অনেক সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।

জানা গেছে, কিছু ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। এসব বিয়েতে স্বামী-স্ত্রীর মানসিক প্রস্তুতি ও পারিবারিক দায়িত্ব সম্পর্কে ধারণার ঘাটতি থেকে যাচ্ছে। গ্রামাঞ্চলে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা গেলেও শহরেও বিচ্ছেদের ঘটনা বাড়ছে। বিশেষ করে শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারীরা নির্যাতনের শিকার হলে নিজেদের অধিকার রক্ষায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন।

বাল্যবিয়ের পর নির্যাতন, শেষ পর্যন্ত বিচ্ছেদ

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাহেনা (ছদ্মনাম) এর একটি উদাহরণ। কিশোরী বয়সে একই গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। নতুন সংসার নিয়ে স্বপ্ন থাকলেও বিয়ের পর থেকেই শুরু হয় নির্যাতন। বিভিন্ন অজুহাতে স্বামীর মারধর ও শারীরিক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

বগুড়া পৌর এলাকার কাজি মো. আরেফ বিল্লাহ বিলু বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র মতবিরোধ, মাদকাসক্তি, জুয়া, পরকীয়া, প্রেমের বিয়ের পর পারস্পরিক বিরোধ এবং যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন বিচ্ছেদের অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে তালাকের পর নারীরা প্রাপ্য খোরপোশ থেকেও বঞ্চিত হন।

বগুড়ার জেলা রেজিস্ট্রার মো. সিরাজুল করিম জানান, গত আড়াই বছরে জেলায় ২৪ হাজার ৩১৯টি তালাকের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারীদের পক্ষ থেকে তালাকের সংখ্যা বেশি।

সংশ্লিষ্টদের মতে, বগুড়ায় বিবাহবিচ্ছেদের এই চিত্র শুধু পারিবারিক সম্পর্কের সংকট নয়, বরং বাল্যবিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, মাদক নিয়ন্ত্রণ এবং পারিবারিক সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তাও সামনে এনেছে। সংসার টিকিয়ে রাখার পাশাপাশি নারীর নিরাপত্তা, মর্যাদা ও আইনগত অধিকার নিশ্চিত করাও এখন গুরুত্বপূর্ণ বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৫:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

বগুড়ায় আড়াই বছরে ২৪ হাজারের বেশি তালাক, প্রতিদিন ভাঙছে ২৭টি সংসার

আপডেট সময় : ০৪:৩৫:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬