1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন এনসিপি

অনলাইন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের বিষয়ও আলোচনায় তুলতে চায় দলটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐকমত্য তৈরির উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত সকালে ঢাকা পোস্টকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির একটি প্রতিনিধি দল অংশ নেবে।

প্রতিনিধি দলে থাকছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

এর আগে রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছে দলটি বলেও জানান তিনি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। দলটির মতে, এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা জরুরি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে এই বৈঠক দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে। বৈঠকে কী কী বিষয়ে সিদ্ধান্ত বা সমঝোতা হয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

সূত্র: ঢাকা পোস্ট।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন এনসিপি

আপডেট সময় : ০৪:৪৬:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬