1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দিনেও ক্যাম্পসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) টানা অচলাবস্থা চলছে। নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্দোলনের মুখে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

এদিকে গত রবিবার (১৭ মে) ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ মে) সকালে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেন, উপাচার্য নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে তিনি এখনও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। তবে ক্যাম্পাসে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তবে ডুয়েটে অন্য বিশ্ববিদ্যালয়ের কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামেন। তাদের দাবিকে সমর্থন দিচ্ছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। আশা করছি সব ঠিক হয়ে যাবে। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন, বোনাস, ওভারটাইমসহ যা বকেয়া ছিল তা পরিশোধের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাও করতে বলেছি।’

ক্যাম্পাসে কবে প্রবেশ করবেন— জবাবে তিনি বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। আমরা একটি সাধারণ সভা করবো। সবার সঙ্গে আলোচনা করে ধীরেসুস্থে ক্যাম্পাসে যাবো।’

এদিকে গত রবিবার উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থী এবং বহিরাগতদের মধ্যে ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৩ জন আহত হন।

ওই সংঘর্ষের ঘটনায় মামলা বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

৫ দিনেও ক্যাম্পসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা

আপডেট সময় : ০৮:০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬