1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বিনোদন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক •
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সফলভাবে মঞ্চস্থ হলো সূচনা থিয়েটারের নতুন নাটক ‘অমানুষ’। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদ রচিত এই নাটকটির মাধ্যমে প্রথমবারের মতো মঞ্চনাটক নির্দেশনায় নাম লেখালেন দুই দশকেরও বেশি সময় ধরে নাট্য প্রযোজনার সঙ্গে যুক্ত থাকা জান্নাতুল টুম্পা।গত ১৪ জুন নিউজার্সির নিউ ব্রান্সউইকের ৯ বেয়ার্ড স্ট্রিটে স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নাটকটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম বার্ষিক আসর উপলক্ষে নাটকটি মঞ্চস্থ হয়েছে।

আন্তর্জাতিক এই উৎসবটির মূল আয়োজন করেছে ‘এপিক’ (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি) এবং সহ-আয়োজক হিসেবে ছিল ‘কোল্যাব আর্টস’। নাটকটির পোস্টার কনসেপ্ট ও ডিজাইন করেছেন রানা মাসুদ ও রাহি চৌধুরী।মামুনুর রশীদের ইচ্ছাতেই নির্দেশনাপ্রথমবার নাটক পরিচালনা প্রসঙ্গে জান্নাতুল টুম্পা বলেন, “নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছি প্রায় দুই দশক ধরে। ফলে নাটক নির্মাণকে খুব কাছ থেকে দেখার ও বোঝার অভিজ্ঞতা হয়েছে আমার। তবে পরিচালনায় আসার ইচ্ছে না থাকলেও প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদের ইচ্ছাতেই মূলত ‘অমানুষ’ নাটকটি পরিচালনা করেছি। সকলের সমর্থন পেলে আগামীতেও নাট্য পরিচালনায় নিয়মিত হওয়ার ইচ্ছে রয়েছে।
“কী আছে ‘অমানুষ’ নাটকের গল্পে?নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন আদর্শবাদী শিক্ষক, যিনি একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু চারপাশের দুর্নীতি, অনিয়ম আর সামাজিক চাপের মুখে সেই স্বপ্ন বাস্তবায়ন করা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। ক্রমশ হতাশা ও মানসিক চাপে ভেঙে পড়া এই মানুষটি এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে চরম সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়েন।অন্যদিকে, তার স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন যে স্বপ্ন ভেঙে ফেলা নয়, বরং তা ধরে রাখাই জীবনের আসল শক্তি। মানবিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয় এবং ব্যক্তির মানসিক সংগ্রামের এই তীব্র প্রতিফলন দর্শকদের গভীরভাবে ভাবতে বাধ্য করে যে— আমরা কি সত্যিই মানুষ, নাকি সমাজের চাপে ধীরে ধীরে ‘অমানুষ’ হয়ে উঠছি?

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

আপডেট সময় : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬