ভুল শিক্ষক চাহিদা পাঠানোয় ২৩৭ কলেজের অধ্যক্ষকে মাউশির শোকজ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশনে (শূন্য পদের চাহিদাপত্র) ভুল তথ্য পাঠানো এবং নির্ধারিত সময়ে তথ্য যাচাই না করায় দেশের ২৩৭টি বেসরকারি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। [১৬ জুন ২০২৬]
মঙ্গলবার মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।মাউশি জানিয়েছে, ভুল চাহিদা দেওয়ার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে ভুল পদে নিয়োগ পেয়ে প্রার্থীরা এমপিওভুক্তির ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।সবচেয়ে বেশি ভুল চট্টগ্রাম অঞ্চলেঅধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৯টি শিক্ষা অঞ্চলের মোট ২ হাজার ৩৩৭টি কলেজ পর্যায়ের শূন্যপদের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে ২ হাজার ১০০টি পদের চাহিদা সঠিক পাওয়া গেলেও ২৩৭টি পদের চাহিদা ভুল হিসেবে চিহ্নিত হয়েছে।প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে বেশি ভুল তথ্য দেওয়া হয়েছে চট্টগ্রাম অঞ্চলের কলেজগুলো থেকে।
অঞ্চলভিত্তিক ভুলের পরিসংখ্যান:চট্টগ্রাম অঞ্চল: ১২১টি পদে ভুল চাহিদা।বরিশাল অঞ্চল: ৩৯টি পদে ভুল চাহিদা।খুলনা অঞ্চল: ৩৮টি পদে ভুল চাহিদা।রাজশাহী অঞ্চল: ১৪টি পদে ভুল চাহিদা।রংপুর অঞ্চল: ১১টি পদে ভুল চাহিদা।ঢাকা অঞ্চল: ৫টি পদে ভুল চাহিদা।সিলেট অঞ্চল: ৪টি পদে ভুল চাহিদা।ময়মনসিংহ অঞ্চল: ৩টি পদে ভুল চাহিদা।কুমিল্লা অঞ্চল: ২টি পদে ভুল চাহিদা।এমপিও বাতিল ও গভর্নিং বডি ভেঙে দেওয়ার আলটিমেটামমাউশি জানিয়েছে, ভুল চাহিদা প্রদান এবং সঠিক তথ্য সরবরাহ না করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ১৮.১ (ঘ) মোতাবেক কেন সংশ্লিষ্ট অধ্যক্ষদের এমপিও স্থগিত বা বাতিল করা হবে না, তার জবাব চাওয়া হয়েছে।একই সঙ্গে, সংশ্লিষ্ট কলেজের গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাউশিতে মতামত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।






















