1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেইরানভান্দের দুর্দান্ত গোলকিপিংয়ে বেলজিয়ামকে রুখে দিল ইরান

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বল দখল ও আক্রমণে পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও জয়ের দেখা পেল না বেলজিয়াম। গোলমুখে বারবার সুযোগ তৈরি করলেও ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের অসাধারণ নৈপুণ্যের সামনে ব্যর্থ হয়েছেন রোমেলু লুকাকু ও তার সতীর্থরা। ফলে গোলশূন্য ড্র করে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইরান।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে বেলজিয়াম ৭০ শতাংশ সময় বলের দখল ধরে রাখে এবং ২৩টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে থাকা সাতটি শটই সেভ করেন অভিজ্ঞ গোলরক্ষক বেইরানভান্দ। ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সই ইরানকে হার এড়াতে সাহায্য করে।

ম্যাচের শুরুতেই চোটের শিকার হন বেইরানভান্দ। কেভিন ডে ব্রুইনের ক্রসে বল ধরতে গিয়ে রোমেলু লুকাকুর সঙ্গে সংঘর্ষে পড়ে কিছুক্ষণ চিকিৎসা নিতে হয় তাকে। তবে মাঠ ছেড়ে না গিয়ে খেলা চালিয়ে যান তিনি এবং পরে একের পর এক দুর্দান্ত সেভ করে দলের রক্ষাকবচ হয়ে ওঠেন।

প্রথমার্ধে উভয় দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ২৫তম মিনিটে মেহদি তারেমি বল জালে জড়ালেও ভিএআরের সাহায্যে অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে বেলজিয়াম আক্রমণের তীব্রতা আরও বাড়ায়। তবে বেইরানভান্দের অসাধারণ প্রতিরোধে হতাশ হতে হয় তাদের। ৬০তম মিনিটে মাক্সিম ডি কাইপারের কাছ থেকে নেওয়া নিশ্চিত গোলের শটও এক হাতে ঠেকিয়ে দেন ইরানি গোলরক্ষক।

৬৬তম মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। শেষ ডিফেন্ডার হিসেবে মেহদি তারেমিকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নাতাঁ উঙ্গয়। এরপর প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় ইউরোপীয় দলটিকে।

শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ইরানের সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক উজ্জ্বল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বেইরানভান্দের দুর্দান্ত গোলকিপিংয়ে বেলজিয়ামকে রুখে দিল ইরান

আপডেট সময় : ০৪:২৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬