1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, শান্ত রয়েছে সার্বিক পরিস্থিতি

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে যশোর সেনানিবাস থেকে সন্ধ্যা ৭টার দিকে ১৭১ জন সেনাসদস্য গোপালগঞ্জে এসে পৌঁছান।

এছাড়া, সম্ভাব্য অস্থিতিশীলতা এড়াতে পুলিশ ৬ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো মিছিল, সমাবেশ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অবস্থান নিয়ে তল্লাশি ও নজরদারি চালাচ্ছেন। ফলে জনমনে স্বস্তি থাকলেও যানবাহন ও সাধারণ মানুষের চলাচল কিছুটা কমে গেছে বলে দেখা গেছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান গণমাধ্যমকে জানান, “বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।”

সামগ্রিকভাবে জেলায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কর্তৃপক্ষ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, শান্ত রয়েছে সার্বিক পরিস্থিতি

আপডেট সময় : ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬