1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২-এ মিছিল শেষে সাংবাদিককে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের প্রতিবেদক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন ওই এলাকায় একটি মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মীর সঙ্গে উপস্থিত সাংবাদিকদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় জামায়াতের কয়েকজন কর্মী সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের কলার চেপে ধরে তাকে ঘুষি মারেন। পরে তিনি রাস্তায় পড়ে গেলে তাকে লাথিও মারা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে মাহফুজুর রহমান শিশির বলেন, “জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার। আপনারা তো সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা?”

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করি না। ফুটেজ দেখে আমরা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করবো এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো। কোনো বহিরাগত জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে।”

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ধানমন্ডি ৩২-এ মিছিল শেষে সাংবাদিককে মারধরের অভিযোগ

আপডেট সময় : ১১:১৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬