1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সিংড়ায় আলোচনা সভা ও কেক কাটা

ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

গ্লোবাল টেলিভিশনের সিংড়া উপজেলা প্রতিনিধি জুলহাস কায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাদত হোসেন মিন্টু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা হোসনে, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সহ-সভাপতি এ. কবির বাবুল, সিংড়া মডেল প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোতালেব হোসেন, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ মৌ, সাধারণ সম্পাদক আফরোজা ইতি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে অতিথিরা গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্লোবাল টেলিভিশন ইতোমধ্যে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সিংড়ায় আলোচনা সভা ও কেক কাটা

আপডেট সময় : ১২:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬