1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেতা আমির খান দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আজ (৫ জুলাই) বিয়ে করছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রতিবেদন অনুযায়ী, দিনের প্রথম ভাগেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই যুগল। বিয়ের অনুষ্ঠানটি পারিবারিক পরিসরেই সীমাবদ্ধ রাখা হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন প্রায় ১৫০ জন ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধু। অনুষ্ঠানে অংশ নিতে বিদেশ থেকেও কয়েকজন স্বজন মুম্বাইয়ে পৌঁছেছেন বলে জানা গেছে।

সূত্রের দাবি, আমির ও গৌরী—উভয়ের আগের সংসারের সন্তানরাও বিয়ের আয়োজনের বিভিন্ন বিষয়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, যা দুই পরিবারের মধ্যে আন্তরিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

গৌরী স্প্র্যাট ফ্যাশন ও সৌন্দর্য খাতের পরিচিত মুখ। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইভিত্তিক বিউটি ব্র্যান্ড ‘বিব্লান্ট’ (BBlunt)-এর সঙ্গে যুক্ত। তার আগের সংসারে একটি সন্তান রয়েছে।

এদিকে, ৬১ বছর বয়সী আমির খানের এটি তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব তারা যৌথভাবে পালন করছেন।

দীর্ঘদিনের সম্পর্কের পর গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এই অভিনেতা।

সূত্র: ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আজ গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান

আপডেট সময় : ০৫:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬