1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীর আগুনে নিভে গেল সন্দ্বীপের তরুণ প্রকৌশলী তামিমের জীবন

সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার নৌযান ‘এফভি দেশ’-এ ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সন্দ্বীপের তরুণ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তামিম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীতে নোঙর করা অবস্থায় থাকা মাছ ধরার নৌযান ‘এফভি দেশ’-এ হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে নৌযানটিতে। অগ্নিকাণ্ডে নৌযানের ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিমসহ কয়েকজন গুরুতর দগ্ধ হন। একই ঘটনায় পাশের আরেকটি নৌযানের কয়েকজন নাবিকও আহত হন।

দগ্ধদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তামিমসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আগেই দুইজনের মৃত্যু হয়। পরে তামিমের মৃত্যুর মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা তিনজনে পৌঁছায়।

স্থানীয়রা জানান, তামিম ছিলেন মেধাবী, ভদ্র ও সম্ভাবনাময় একজন তরুণ প্রকৌশলী। কর্মজীবনের শুরুতেই তাঁর এমন মৃত্যু এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কর্ণফুলীর আগুনে নিভে গেল সন্দ্বীপের তরুণ প্রকৌশলী তামিমের জীবন

আপডেট সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬