1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে নগর অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারিহা তানজিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ও পৌর প্রশাসকের কার্য-সহায়তা কর্মকর্তা ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলুসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

ঘোষিত বাজেটে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, সড়কবাতি স্থাপন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অনুদান এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়নের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পৌরসভার আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করে নাগরিকদের জন্য আধুনিক, কার্যকর ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগর অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি জনসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌর ব্যবস্থাপনা গড়ে তোলার প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।

প্রতি অর্থবছরের মতো এবারও নাগরিকদের চাহিদা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মান বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬