গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের ১৮ জুলাই থেকে গোপালগঞ্জ ও ঢাকার মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হতে পারে। সম্ভাব্যভাবে ১৩৫/১৩৬ অভিযাত্রী কমিউটার ট্রেনটি এই রুটে চলাচল করবে।
প্রাপ্ত আনঅফিশিয়াল তথ্য অনুযায়ী, ট্রেনটি জয়দেবপুর কমিউটারের রেক দিয়ে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য সময়সূচি
ঢাকা → গোপালগঞ্জ
– ঢাকা থেকে ছাড়বে: বিকেল ৩:৩০ মিনিট
– গোপালগঞ্জ পৌঁছাবে: সন্ধ্যা ৭:০০টা
গোপালগঞ্জ → ঢাকা
– গোপালগঞ্জ থেকে ছাড়বে: রাত ৭:৩০–৮:০০টার মধ্যে
– ঢাকায় পৌঁছাবে: রাত ১১:৩০টা
সম্ভাব্য ভাড়া
ঢাকা থেকে গোপালগঞ্জ বা গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সম্ভাব্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা।
এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ট্রেনটির টিকিট মুদ্রণের কাজ চলছে, যা সেবা চালুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব তথ্য পূর্বে প্রস্তাবিত পরিকল্পনা ও বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা আনঅফিশিয়াল তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ফলে বাংলাদেশ রেলওয়ের চূড়ান্ত অনুমোদন ও অফিসিয়াল ঘোষণা প্রকাশের আগে সময়সূচি, ভাড়া বা অন্যান্য বিষয়ে পরিবর্তন আসতে পারে।
ধারণা করা হচ্ছে, আগামী ২–৩ দিনের মধ্যেই বাংলাদেশ রেলওয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সম্ভাব্যভাবে বৃহস্পতিবার অফিসিয়াল ঘোষণা আসতে পারে।
বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হলে ট্রেনের সময়সূচি, যাত্রাবিরতি, টিকিট বিক্রির নিয়মসহ বিস্তারিত তথ্য জানানো হবে।






















