1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়ার ‘আলফা’

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। আলিয়া ভাট ও শর্বারী ওয়াঘ অভিনীত এই নারীপ্রধান স্পাই ছবিটি মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতের বাজারে ৫০ কোটি রুপির গণ্ডিও পার করতে ব্যর্থ হয়েছে।

বিশাল বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহান্তে (উইকএন্ড) ভারতে ৩৪ কোটি রুপি আয় করে আশাবাদ তৈরি করেছিল। তবে সোমবার থেকেই আয়ে বড় ধরনের পতন দেখা যায়। উইকএন্ডের তুলনায় প্রায় ৭০ শতাংশ কমে সেদিন ছবিটির আয় নেমে আসে ৩ কোটি ৮৫ লাখ রুপিতে। মঙ্গলবার সামান্য উন্নতি হলেও বুধবার ও বৃহস্পতিবার আবারও সংগ্রহ কমে যায়।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে (বৃহস্পতিবার) ‘আলফা’ ভারতের বাজারে মাত্র ২ কোটি ৬০ লাখ রুপি নেট আয় করেছে। ফলে প্রথম সপ্তাহ শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪৭ কোটি ৫৫ লাখ রুপিতে।

মুক্তির আগে ধারণা করা হয়েছিল, আলিয়া ভাটের সফল ছবি ‘রাজি’ ও ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-এর রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়বে ‘আলফা’। তবে বর্তমান আয়ের ধারা সেই প্রত্যাশা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

এরই মধ্যে সদ্য মুক্তি পাওয়া কমেডি ছবি ‘ধামাল ৪’-এর কারণে সিনেমা হলগুলোতে ‘আলফা’-র শো কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে দ্বিতীয় সপ্তাহে ছবিটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও আরও কঠিন হয়ে পড়েছে।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, ছবিটি লাভজনক অবস্থানে পৌঁছাতে ভারতের বাজারে অন্তত ১০০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি রুপি গ্রস আয় করতে হবে। তবে কমে যাওয়া শো, নেতিবাচক সমালোচনা এবং দুর্বল বক্স অফিস পারফরম্যান্সের কারণে সেই লক্ষ্য অর্জন কঠিন হতে পারে বলে মনে করছেন তারা।

উদয় চোপড়ার গল্পে নির্মিত এবং শিব রাওয়াল পরিচালিত ‘আলফা’ ছবিতে আলিয়া ভাট ও শর্বারী ওয়াঘের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল ও অনিল কাপুর। এছাড়া বিশেষ উপস্থিতিতে রয়েছেন ঋত্বিক রোশন। তবে তারকাবহুল কাস্টিং সত্ত্বেও ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পেতে ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়ার ‘আলফা’

আপডেট সময় : ০৫:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬