1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৮ পুরস্কার পেল তেজগাঁও কলেজ শিক্ষার্থী

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ‘ধুলোমাখা আয়না’, অভিনয়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থী শেখ সায়েমের সাফল্য

মনস্তাত্ত্বিক ড্রামা ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধুলোমাখা আয়না’ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী শেখ সায়েম হোসেন।

মাশরাফি সজীবের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি গত ৭ জুলাই প্রকাশিত হয়। মুক্তির পরপরই এটি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গ্লোবাল ইন্ডি ফিল্ম অ্যাওয়ার্ডস এবং আওয়ারস ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-সহ একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পুরস্কার ও স্বীকৃতি অর্জন করে।

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সায়েম হোসেন চলচ্চিত্রটিতে ‘সায়েম’ চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখানো হয়েছে, একজন সাধারণ মানুষের জীবনে একটি মুহূর্তের সিদ্ধান্ত কীভাবে তার পুরো জীবন বদলে দেয় এবং তাকে গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মুখোমুখি দাঁড় করায়। তার বাস্তবধর্মী অভিনয় আন্তর্জাতিক জুরি বোর্ডের বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

এফনাইন ফিল্মস (F9 Films)-এর ব্যানারে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শেখ সায়েমের পাশাপাশি অভিনয় করেছেন ম্যানিয়া সাদিয়া, মিনহাজ উদ্দিন নাকিব ও নেসার আহমেদ। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনার দায়িত্বে ছিলেন এম সাইফুর রহমান, আর ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন মো. জাহিদুল ইসলাম।

তরুণ অভিনেতা শেখ সায়েম হোসেনের এই আন্তর্জাতিক স্বীকৃতিকে দেশীয় চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার এ অর্জনে তেজগাঁও কলেজ পরিবারও গর্ব প্রকাশ করেছে। শিক্ষক, সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য প্রমাণ করে যে তেজগাঁও কলেজ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনেও মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভা গড়ে তুলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৮ পুরস্কার পেল তেজগাঁও কলেজ শিক্ষার্থী

আপডেট সময় : ০২:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬