1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৫

চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর সামনে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
পরে বিজিবি তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয় এবং নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে এবং এ ধরনের পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

জসিম উদ্দীন জোসি
চাঁপাই নবাবগঞ্জ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৬:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

আপডেট সময় : ০৭:০৬:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬