1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা তথ্য তুলে ধরবেন, অ্যাক্টিভিস্ট হিসেবে নয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০৮

সাংবাদিকদের প্রধান দায়িত্ব তথ্য তুলে ধরা, কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। একই সঙ্গে সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই।’

তিনি বলেন, সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ হওয়া উচিত নয়। সাংবাদিকের মূল দায়িত্ব হলো উপাত্ত ও তথ্যের ভিত্তিতে সত্যকে উন্মোচন করা। ডেটা বা সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো ধারণাই খবর হতে পারে না।

সমাজকে সঠিকভাবে বুঝতে এবং তা যথাযথভাবে তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

জহির উদ্দীন স্বপন আরও বলেন, সাংবাদিকতার পরিসর কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। তাঁর ভাষায়, ‘সাংবাদিকতার কোনো বর্ডার থাকতে পারে না।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৯:০১ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

সাংবাদিকরা তথ্য তুলে ধরবেন, অ্যাক্টিভিস্ট হিসেবে নয়: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:১৯:০১ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬