1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি সড়কে মাটি ভরাটের কাজ চলমান, স্থানীয়দের প্রশংসা

জৈন্তাপুর প্রতিনিধি:মুক্তাদির আল সেলিম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৯

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ সড়কে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে এ উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে স্থানীয়দের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দ ও কাদাময় হয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের যাতায়াতে ব্যাপক সমস্যার সৃষ্টি হতো।

স্থানীয় সূত্রে জানা যায়, ২ নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার, ব্যবসায়ী নজরুল ইসলাম এবং আব্দুল হালিম মেম্বারের সহযোগিতায় সড়কের বিভিন্ন অংশে মাটি ভরাটের কাজ পরিচালিত হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, কাজটি সম্পন্ন হলে জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

স্থানীয় বাসিন্দারা আরও আশা প্রকাশ করেন, এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির স্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনসাধারণ দীর্ঘমেয়াদে উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৯:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি সড়কে মাটি ভরাটের কাজ চলমান, স্থানীয়দের প্রশংসা

আপডেট সময় : ০১:১৯:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬