1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯৫

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ভারতে পাচারের আগে র‍্যাবের কথিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে রাখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, টিএফআই সেলে সংঘটিত নির্মম নির্যাতনের বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতিদের সেখানে নেওয়া হয়েছে। পরিদর্শনের বিষয়টি মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আদালতের নথিতে অন্তর্ভুক্ত হবে।

তিনি আরও বলেন, “যারা আয়নাঘর আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে আসামিপক্ষ। তাদের আইনজীবীরা দাবি করেছেন, ‘টিএফআই সেল’ নামে কোনো বন্দিশালা নেই এবং র‍্যাব এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি, প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরা উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে পৌঁছে টিএফআই সেল পরিদর্শন করেন।

জানা গেছে, টিএফআই সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মোট ১৭ জন আসামি রয়েছেন। এর মধ্যে ১০ জন অভিযুক্ত সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেফতার আছেন। অভিযোগ অনুযায়ী, তারা সংশ্লিষ্ট সময়ে র‍্যাবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন, হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ খায়রুল ইসলাম।

উল্লেখ্য, গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল পরিদর্শনের আবেদন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৫:০০ পূর্বাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৯:৩৫:০০ পূর্বাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬