1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ ম্রো যুবক আটক

বান্দরবান প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬২

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে আলীকদম-থানচি সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলীকদম থানা পুলিশের একটি মোবাইল টিম ও আলীকদম সেনাজোনের একটি টহল দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই এলাকার বাসিন্দা মাংরুম ম্রোকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।

আটক মাংরুম ম্রো আলীকদম সদর ইউনিয়নের ২৯১ নম্বর তৈনফা মৌজার লংধং পাড়ার বাসিন্দা। অভিযান শেষে উদ্ধার করা গুলিগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে তাকে আলীকদম থানায় নেওয়া হয়।

আলীকদম থানা পুলিশ জানায়, এ ঘটনায় এসআই মোহাম্মদ আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় একটি মামলা করেছেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৩৯ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৯:১৮ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ ম্রো যুবক আটক

আপডেট সময় : ০৬:০৯:১৮ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬