1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০৭

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।
​জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ মেলা গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণের মুক্তমনা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন:
​অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, প্রশাসক, জেলা পরিষদ,
​কাজী মুহাম্মদ নুরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগ,
​স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
​বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, আহ্বায়ক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাবেক সংসদ সদস্য
​মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সম্পাদক, নেত্রকোনা প্রেসক্লাব
​সজীব সরকার রতন, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
​আলী আহাম্মদ, প্রতিনিধি, নার্সারি মালিক সমিতি।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। এ সময় বক্তারা পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ বসতবাড়ির আঙিনা, সড়কের পাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণের উদাত্ত আহ্বান জানান।
​অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী এই মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের জন্য হরেক রকমের দেশি-বিদেশি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২০:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২০:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬