1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান।

সুনামগঞ্জে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশেষ শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রচলিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বের শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। পুঁজিবাদী ব্যবস্থার কারণে শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। একদিকে শ্রমিকের ঘাম ঝরানো শ্রমে একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়ে তুলছে, অন্যদিকে অসংখ্য শ্রমিক ন্যূনতম মজুরি, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন শুধু অর্থনৈতিক দাবি আদায়ের বিষয় নয়; এটি মানুষের মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই। প্রচলিত আইন শ্রমিকের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে পারেনি। ইনসাফভিত্তিক ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধের বিধান নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু, সুনামগঞ্জ জেলা উপদেষ্টা অ্যাডভোকেট শামসুদ্দিন ও অধ্যাপক আবদুল্লাহ।

বিশেষ অতিথিরা বলেন, শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলাম স্পষ্ট নির্দেশনা দিয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে ন্যায্য পরিবেশ সৃষ্টি এবং তাদের অধিকার রক্ষায় সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের আরও সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পেশাজীবী ইউনিয়নের বিপুলসংখ্যক শ্রমিক প্রতিনিধি ও দায়িত্বশীল অংশ নেন। বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের পাশাপাশি কার্যকর শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৭:২২ পূর্বাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৭:২২ পূর্বাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬