1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুর উপজেলার লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

বাবুল মিয়া তাহিরপুর প্রতিনিধি (সুনামগঞ্জ)
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬

তাহিরপুর উপজেলার লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় আনন্দ বাজারে লেদারবন্দ, বিন্নারবন্দ ও হাপানিয়া গ্রামের ভোটারদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জহুর, নুর মিয়া, হাফিজ মিয়া, মুছলিম উদ্দিন, মাওলানা জসিম উদ্দীন, নুরু মিয়া ও মনা মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৩নং বড়দল (দক্ষিণ) ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্বাধীনতার পর থেকে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও কখনও কোন অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি।

বক্তারা জানান, লেদারবন্দ, বিন্নারবন্দ ও হাপানিয়া গ্রামের প্রায় ২ হাজার ১৪৮ জন ভোটার এ কেন্দ্রের ওপর নির্ভরশীল। কেন্দ্রটি স্থানীয় ভোটারদের জন্য সুবিধাজনক স্থানে হওয়ায় বিশেষ করে বয়স্ক, নারী, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটাররা সহজেই সেখানে গিয়ে ভোট দিতে পারেন। বর্তমান খসড়া ভোটকেন্দ্রের তালিকায় লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে রাখা হলেও এটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগের কথা তারা জানতে পেরেছেন। কেন্দ্রটি পরিবর্তন করা হলে স্থানীয় ভোটারদের যাতায়াতে দুর্ভোগ বাড়বে। পাশাপাশি দীর্ঘদিনের পরিচিত ভোটকেন্দ্র পরিবর্তন করা হলে বয়স্ক ও নারী ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
মানববন্ধন থেকে লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখার জন্য জেলা নির্বাচন কর্মকর্তার প্রতি দাবি জানানো হয়।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া বলেন, গত বৃহস্পতিবার এ কেন্দ্রের বিষয়ে শুনানি ছিল। রবিবার আবার শুনানি হবে। পুরোনো ভোটকেন্দ্র সহজে স্থানান্তর করা হয় না। এখানকার ভোটারদের অসুবিধা না হলে কেন্দ্রটি বহাল থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৫:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

তাহিরপুর উপজেলার লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৫:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬