1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা মোঃ উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট সংলগ্ন সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত মো. উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। প্রায় দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে চাকরি করছিলেন। বর্তমানে ছুটিতে বাড়িতে এসেছিলেন উজ্জ্বল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ডাবর পয়েন্ট সংলগ্ন সিচনী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উজ্জ্বল হোসেন শুধু আনসার সদস্য হিসেবেই নয়, একজন মানবিক ও সমাজসেবী হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন। তিনি ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থল শান্তিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা পাঁচ ভাই ও চার বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল ছিলেন তৃতীয়। ছুটি কাটাতে বাড়িতে আসা উজ্জ্বল আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ জানান, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়। তাঁর মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিকটাত্মীয়রা ঘটনাস্থলে এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উজ্জ্বল হোসেনের মতো একজন তরুণ আনসার সদস্য ও মানবিক স্বেচ্ছাসেবীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়রা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৪:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা মোঃ উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় : ০৮:৪৪:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬