1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মদক্ষতায় শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম, প্রশংসায় লালপুরবাসী

মোঃ নাজিবুল রহমান নাসিম, লালপুর (নাটোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৮

কর্মদক্ষতায় শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম, প্রশংসায় লালপুরবাসী

নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম তাঁর দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

রাজশাহী রেঞ্জের ৮টি জেলার অফিসার ইনচার্জদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁকে “Best Officer In-Charge of the Month – July” সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

সহকর্মীদের মতে, ওসি শফিকুল ইসলাম দায়িত্ব পালনে আন্তরিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও জনবান্ধব একজন পুলিশ কর্মকর্তা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

লালপুরের স্থানীয় বাসিন্দারাও তাঁর এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষায় ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে লালপুর থানা আরও সাফল্য অর্জন করবে।

এই অর্জন শুধু ওসি শফিকুল ইসলামের ব্যক্তিগত সাফল্য নয়; এটি লালপুর থানা পুলিশের সামগ্রিক কর্মদক্ষতা ও আন্তরিকতারও স্বীকৃতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভালো কাজের স্বীকৃতি যেমন সম্মান বাড়ায়, তেমনি দায়িত্ব পালনে আরও উৎসাহ ও কর্মস্পৃহা সৃষ্টি করে—ওসি শফিকুল ইসলামের এই অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

কর্মদক্ষতায় শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম, প্রশংসায় লালপুরবাসী

আপডেট সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬