1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে একটি লরি। এ সময় লরির ভেতরে আটকা পড়েন দুই ব্যক্তি। খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযান চালিয়ে তাদের জীবিত উদ্ধার করেছে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত লরিটির নম্বর চট্ট মেট্রো-৬-৮১-৪৫৮১।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এর ভেতরে থাকা দুই ব্যক্তি আটকা পড়েন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর লরির ভেতর থেকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার খলিশাখা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবুল হোসেনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী ফায়ার স্টেশনের লিডার সুবোধ চন্দ্র মণ্ডল।

পরে আহত আব্দুল হালিম ও আবুল হোসেনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে লরিটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি

আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬