হযরত শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুছ অনুষ্ঠিত
নবীপ্রেম, দরুদ-সালাম ও আধ্যাত্মিক আবহে চট্টগ্রামের পটিয়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)। ১১ই রবিউল আউয়াল ২৫ আগস্ট রোজ- মঙ্গলবার পটিয়ারর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহচাঁন্দ আউলিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুশ (র্যালি) ও মোবারক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় ব্যানার ও সবুজ পতাকাসজ্জিত এই শোভাযাত্রায় নাত-এ রাসুল ও দরুদ শরিফের ধ্বনিতে পুরো জশনে জুলুস মুখরিত হয়ে ওঠে। উক্ত জশনে জুলুস হযরত শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা হতে পটিয়র বিভিন্ন সড়ক সহ উপজেলা পরিষদ পর্যন্ত পদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে জামায়াতে হয়।
উক্ত র্যালি ও মোবারক আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুদ্দীন খালেদ। এছাড়া উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত ও সার্থক করে তোলেন: সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, বর্তমান কোর্ট মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম, কাদেরী শহীদুল হক হোসাইনী, হাফেজ আহমদ আল, ফজলুল কবির,মোজাফফর আহমদ, এস এম বোরহান উদ্দিন, কাজী মো. আবু বক্কর সিদ্দিক, আকবর হোসেন কুতুবী, কুতুবউদ্দিন শাহ নুরীসহ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে বিশ্বমানবতার শান্তি, দেশের সমৃদ্ধি এবং উম্মাতে মুসলিমাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকবৃন্দ জানান, প্রিয় নবীর (সা.) সুন্নাহ ও সুমহান শিক্ষা দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত ঈমানী সফলতা অর্জন সম্ভব।























