1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে ক্ষতিগ্রস্ত শেখ আদেলের পরিবারের পাশে চরভদ্রাসনের ইউএনও

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে শুকনো খাবার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের বাসিন্দা শেখ আদেল (৬১) ও তার স্ত্রীর হাতে দুই প্যাকেট শুকনো খাবার এবং ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

প্রতিটি প্যাকেট শুকনো খাবারের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া।

জানা গেছে, গত রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ আদেলের বাড়িতে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি ছাপড়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় আগুনে পুড়ে মারা যায় পরিবারের সাতটি ছাগল। এছাড়া রান্নাঘরের প্রায় অর্ধেক অংশও পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে বসতঘর ও গবাদিপশু হারিয়ে পরিবারটি চরম ক্ষতির মুখে পড়ে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার তাদের জন্য জরুরি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে তাদের শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারের পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারটির মধ্যে। সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

আগুনে ক্ষতিগ্রস্ত শেখ আদেলের পরিবারের পাশে চরভদ্রাসনের ইউএনও

আপডেট সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬