মুকসুদপুরে ঈদে মিলাদুন্নবী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় বিএনপি কার্যালয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকউজ্জামান।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্যা, অশোক কুমার মৃধা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মহাসিন সরদার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ননী গোপাল, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, উপজেলা ওলামা দলের আহবায়ক এনামুল হাসান মাসুদ,
উপজেলা মহিলা দলের সহসভানেত্রী ফারজানা নিপা এবং পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।























