1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো: মোসেকুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে মোহাম্মদ জিসান উন নবী (৯) ও মো. তাওহিদ ইসলাম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) গ্রামের আত্রাই নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিসান উন নবী ওই গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে এবং তাওহিদ ইসলাম মো. দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যদের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। পরে দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে মাছ ধরতে আসা মো. মোশাররফ হোসেন জাল ফেললে জালের সঙ্গে দুই শিশুর মরদেহ উঠে আসে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩২:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৩২:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬