1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ খ্রিষ্টাব্দ থেকে এসএসসি পরীক্ষায় বিষয় কমানোর চিন্তা

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৫

২০২৭ খ্রিষ্টাব্দ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিষয় সংখ্যা কমানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

বুধবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক কাগজের বার্তাকে এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা বলেন, এ বিষয়ে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানো এবং পাঠ্যক্রমকে আরও দক্ষ ও যুগোপযোগী করতে এ উদ্যোগ নেয়া হতে পারে বলে জানা গেছে।

সভায় আরো আলোচনা হয়, ২০২৭ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়াও সভায় এসএসসি ও এইচএসসি এবং সমমানের পাবলিক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি থেকেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহের শুরুর দিকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে দেশের সবগুলো সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৯:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে

২০২৭ খ্রিষ্টাব্দ থেকে এসএসসি পরীক্ষায় বিষয় কমানোর চিন্তা

আপডেট সময় : ০৬:০৯:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬