1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হয় তেলের বাজার উন্মুক্ত কর, নয়তো খেসারত দাও: ইরান

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালিতে কখনোই বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজা আরেফ বলেন, ‘ইরানের জ্বালানি তেল রপ্তানিতে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে, আবার অন্যদের জন্য বিনা মূল্যে নিরাপত্তা প্রত্যাশা করবে—এটা হতে পারে না।’

ওই পোস্টে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা আরও লেখেন, ‘পছন্দটা সুস্পষ্ট—হয় সবার জন্য উন্মুক্ত তেলের বাজার, নয়তো সবার জন্যই বড় ধরনের খেসারতের ঝুঁকি নিতে হবে’।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের প্রসঙ্গ টেনে রেজা আরেফ আরও বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও এর মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপের নিশ্চিত ও টেকসই অবসানের ওপর।’

সূত্র: আল–জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

হয় তেলের বাজার উন্মুক্ত কর, নয়তো খেসারত দাও: ইরান

আপডেট সময় : ০৩:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬