1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ট্রাক হোটেলে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ২

এম জি শাহ আলম, কুমিল্লা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ট্রাক হোটেলে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে উপজেলার সৈয়দপুর এলাকার ‘আবদুল্লাহ ট্রাক হোটেল’-এর একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর প্রকাশ উত্তর বাবুচি গ্রামের আব্দুল হাসেমের ছেলে রবিউল ইসলাম এবং চাঁদপুর পৌরসভার বড় বিনাইশা এলাকার মৃত আমান উল্লাহর ছেলে মো. সবুজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, হোটেলটিতে মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে কুমিল্লা ‘ক’ সার্কেলের একটি দল মঙ্গলবার রাতে আকস্মিক অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের একটি কক্ষ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম ও মো. সবুজকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তন্তু মনি চাকমা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের সিন্ডিকেট ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রামে ট্রাক হোটেলে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬