1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাইমস হায়ার র‌্যাঙ্কিং: দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় গাকৃবি সমগ্র এশিয়ার মধ্যে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে। একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পরিসরেও শক্ত অবস্থান তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
এ বছর এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই পাঁচটি সূচকে মূল্যায়ন করা হয়। এতে গাকৃবি মোট ১৭৪ দশমিক ৯ স্কোর অর্জন করে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করে। বিশেষ করে গবেষণার গুণগত মানে ৬৭ স্কোর পেয়ে “উৎকর্ষ কেন্দ্র” হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে বিশ্ববিদ্যালয়টি।

র‌্যাঙ্কিংয়ে টানা অষ্টমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি প্রতিযোগিতামূলক এশীয় প্রেক্ষাপটে গাকৃবির অবস্থানও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে ২০২৫ খ্রিষ্টাব্দের টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‌্যাঙ্কিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল গাকৃবি। এছাড়া কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্য কেবল একটি অবস্থান নয়, বরং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

তিনি আরও বলেন, বিশ্বের ১০০-২০০তম অবস্থানে পৌঁছানোর লক্ষ্যে আমরা ইতোমধ্যে বহুমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কৃষির উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গাকৃবি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১১:১৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

টাইমস হায়ার র‌্যাঙ্কিং: দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

আপডেট সময় : ০৫:১১:১৩ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬