1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ লামার কিশোরদের দুর্দান্ত সাফল্য

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭

বান্দরবান জেলার লামা উপজেলা-এর মহামুনি শিশু সদন চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” মার্শাল আর্ট প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে লামার কিশোর খেলোয়াড়রা ৩টি স্বর্ণপদক ও ৩টি রৌপ্যপদক অর্জন করে উপজেলার জন্য গৌরব বয়ে এনেছে।

এই সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াঙ্গনে। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও কোচদের আন্তরিক দিকনির্দেশনায় খেলোয়াড়রা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, পাহাড়ি জনপদ লামায় সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কিশোরদের এমন অর্জন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্যের সম্ভাবনা তৈরি করেছে। তারা খেলাধুলার উন্নয়নে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানান।

লামার এই গর্বিত অর্জনে সকল খেলোয়াড়, কোচ, অভিভাবক ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

ক্রীড়াবিদদের এমন ধারাবাহিক সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ লামার কিশোরদের দুর্দান্ত সাফল্য

আপডেট সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২৬