1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান কিশোর ভাঙলেন জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৩ সালের ইউএস ওপেন দিয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন নোভাক জোকোভিচ। তারপর থেকে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের জন্য দীর্ঘ অপেক্ষা। তারপর একটি-দুটি নয়, ১০টি মেজর টুর্নামেন্টের আসরে খেলেও সেই অপেক্ষার অবসান ঘটাতে পারলেন না সার্ব তারকা।

ফ্রেঞ্চ ওপেনে মাত্র তিন ম্যাচ খেলেই বিদায় নিতে হলো জোকোভিচকে। ব্রাজিলিয়ান কিশোর জোয়াও ফনসেকার কাছে হেরেছেন তিনি। বিশ্বের এক নম্বর ও ফেভারিট ইয়ানিক সিনারের হারের পরের দিন বিদায় নিলেন জোকোভিচ।

অথচ প্রথম দুই সেট সার্ব তারকা জিতেছিলেন। কিন্তু ঘুরে দাঁড়ানো লড়াইয়ে ৪ ঘণ্টা ৫৩ মিনিট পর ম্যাচটি জিতে নেন ১৯ বছর বয়সী কিশোর। ২৮তম বাছাই প্রথমবার একটি মেজর টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠলেন। রোলাঁ গারোতে তার পরবর্তী ম্যাচ দুইবারের রানার্সআপ ক্যাস্পার রুড কিংবা আমেরিকান ২৪তম বাছাই টমি পল।

৪-২, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ গেমে ম্যাচটি জেতার পর উচ্ছ্বসিত ফনসেকা। পিছিয়ে পড়ার পরও কীভাবে বিশ্বাস ধরে রেখেছিলেন, এই প্রশ্নে তিনি বললেন, ‘আমি আসলে বিশ্বাস করিনি। আমি শুধু খেলে গিয়েছি। কোর্টে সময়টা উপভোগ করেছি। তার সঙ্গে প্রথমবার কোর্টে খেলা, এটা ছিল অনেক আনন্দের। আমি যত দ্রুত সম্ভব বল মারতে চেষ্টা করছিলাম।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ব্রাজিলিয়ান কিশোর ভাঙলেন জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন

আপডেট সময় : ০৩:২৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬